Welcome Guest Login or Signup
LIVE CHAT | INSTANT MESSENGER | BOOKMARK
| LANGUAGE:

We bought 292886 Points. Exchange rate $1 = 1 points.
 


Bookmark:
RSS 1.0     RSS 2.0

Total Views: 408 - Total Replies: 0

POSTED BY: tanisha16_25 on 07/29/2008 04:38:39




ফিরে এলো মামি

সাত বছর পর বিশ্ব কাঁপানো ‘মামি’ ছবির তৃতীয় পর্ব ‘দ্য মামি : টম্ব অব দ্য ড্রাগন এম্পায়ার’ পর্দায় আসছে ১ আগষ্ট। দর্শকদের দাবীতো ছিলই, ‘মামি’র পুরো টিম চাইছিল আরো একটা পর্ব হোক। কিন্তু পরিচালক স্টিভেন সোমার্স সাহস সঞ্চারণ করে উঠতে পারছিলেন না।

আগের পর্বগুলোর চেয়ে যদি জমকালো না করা যায় তবে নির্ঘাত পতন। কিন্তু ঝুঁকি নিতে এক পায়ে খাড়া ইউনিভার্সাল পিকচার্স। ‘মামি’র প্রথম দু’টো ছবি বিশ্বজুড়ে যে ব্যবসা করেছে (৮৩০ মিলিয়ন ডলার) তাতে ইউনিভার্সালের আগ্রহের পারদ চরমে থাকাই স্বাভাবিক।

পরিচালক স্টিভেন সোমার্সকে সরিয়ে তারা নিয়ে এলেন ‘ফিস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত রব কোহেনকে। চিত্রনাট্য আগেই লিখে ফেলেছিলেন আলফ্রেড গগ এবং মাইলস মিলার। এবার ছবির শুটিং শুরু করার পালা। কিন্তু ক্যাস্টিং নিয়ে বেঁধে গেল ছোট্ট ঝামেলা।

ছবির প্রধান পুরুষ ও নারী চরিত্র রিক ও’কোনেল এবং ইভলিন কারনাহান কে করবেন। চিত্রনাট্য নিয়ে মতবিরোধ হওয়ায় রেচেল ওয়েইজ পিছিয়ে গেলেন। শোনা গেল ব্র্যান্ডন ফ্রেজারও রিক ও’কোনেল হতে চাইছেন না। শেষ পর্যন্ত ব্র্যান্ডন ফ্রেজার মত পাল্টান। আর অনেক সন্ধান করে ‘ইভলিন’ চরিত্রের জন্য পাওয়া যায় মারিয়া বোলোকে।

যদিও ব্র্যান্ডন ফ্রেজার রেচেল ওয়েইজ-এ স্ক্রিন কেমেস্ট্রি মিস করবেন ‘মামি’র পাড় ভক্তরা, কিন্তু ছবির নির্মাতা গোষ্ঠীও এই ক্ষতি পুষিয়ে নিতে চমকের পর চমক জমা করতে থাকেন ছবিতে। মামি’র তৃতীয় পর্ব ‘দ্য মামি : টম্ব অব দ্য ড্রাগন এম্পায়ার’-এর সবচেয়ে বড় চমক জেট লি’র মমি হয়ে আসা। এ পর্বের ভিলেন হয়ে দর্শকদের শ্বাসরোদ্ধ করবেন তিনিই।

‘মামি’র এই গল্পেও ছবির নির্মাতারা এনেছেন বড় ধরনের রদবদল। মমি বলতেই যেখানে ভেসে উঠতো বালুময় মিশরের ছবি এবার সেখানে দেখা যাবে চীনের পাহাড়ী অঞ্চল। ছবির পটভূমি চল্লিশের দশকের চীন। রিক ও’কোনেল এবং ইভলিন ও’কোনেলের ছেলে ১৮ বছরের তরুণ অ্যালেক্স ও’কোনেল (লুক ফোর্ড) মমির খোঁজে (জেট লি) হাজির হয় চীনের প্রথম সম্রাট অভিশপ্ত কুইন সি হুয়াংয়ের সমাধিতে।

ড্রাগন সম্রাট নামেই যিনি সমধিক পরিচিত। এক ডাইনির অভিশাপে অত্যাচারী শাসক ড্রাগন সম্রাট মমিতে পরিণত হয়েছিলেন। সেই সঙ্গে তার দশ হাজার সেনা হয়ে গিয়েছিলেন টেরাকোটার মূর্তি। এ্যালেক্স না বুঝে প্রাণ ফিরিয়ে আনে ড্রাগন সম্রাটের মমিতে। সেই সঙ্গে জাগিয়ে তোলেন তার দুর্ধর্ষ সেনাবাহিনীকেও।

ড্রাগন সম্রাট আবার প্রস্তুত হোন বিশ্বকে হাতের মুঠোয় নেয়ার জন্য। অ্যালেক্স তখন বিপদ বুঝে মা-বাবা’র শরণাপন্ন হোন। ড্রাগন সম্রাটকে দমন করতে এগিয়ে আসেন রিক এবং ইভলিন। তাদের সঙ্গী হয় ইভলিনের ভাই জোনাথন (জন হানাহ)। এই হচ্ছে এবারের গল্পের সারসংক্ষেপ। তিনজন তারকা প্রথমবারের মতো ‘মামি’ সিরিজে যুক্ত হয়েছেন- জেট লি, মারিয়া বেলো এবং মিশেল ইয়ো। সঙ্গে পরিচালক রব কোহেন।

কেমন হয়েছে নতুনদের এই সম্মেলন? জানা গেছে, পরিচালক রব কোহেন পাক্কা তিন মাস চীন এবং মন্ট্রিলে ছবির শুটিং করেছেন। দুই হাজার একুশটা শট নিয়েছেন ছবিটাকে নিখুঁত করার জন্য। পাঁচশো’রও বেশি স্টান্ট দৃশ্য নিয়েছেন দর্শকদের মন জয় করার জন্য। ইভলিন চরিত্রটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে সোর্ড ফাইট, মার্শাল আর্ট শিখেন মারিয়া বেলো। শখ ছিল অ্যাকশন ছবি করবেন। স্বপ্ন ফলাতে পরিশ্রম করেছেন মন লাগিয়ে।

অন্যদিকে মিশেল ইয়ো স্রেফ জেট লি’র সঙ্গে মার্শাল আর্ট লড়তে পারবেন বলে এ ছবিতে কাজ করতে রাজী হয়েছেন। স্বল্প পূরণের জন্য বিপদের সম্মুখীনও হয়েছিলেন। সবার প্রত্যাশা মিটবে তখনই যখন দর্শকরা ছবিটিকে বাহবা দেবেন। তার জন্য অপেক্ষা করতে হবে ১ আগস্ট পর্যন্ত। সেদিনই বিশ্বব্যাপী মুক্তি পাবে ১৭৫ মিলিয়ন ডলারের প্রতীক্ষিত ছবি ‘দ্য মামি : টম্ব অব দ্য ড্রাগন এম্পায়ার’।

01/08/2009



*** Amra Sobai, Community for Bangladeshi ***